খোকার সাধ – কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখিসবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,‘হয়নি সকাল, ঘুমো এখন’- মা বলবেন রেগে।বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না ক?আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,বলব আমি ‘ভোর হল যে, সাগর ছুটে আয়!ঝর্ণা মাসি বলবে হাসি’, ‘খোকন এলি নাকি?’বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!’ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো,সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভাল?’বলব ‘মামা, কথা কওয়ার নাই ক সময় আর,তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।’রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে,জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!
Check Comments
ReplyDeletehttps://astronautweb.co/snippet/font-awesome/
ReplyDeletehttps://youtube.com/channel/UC3KqdD7m1xvodMQ-ftCYdVA --- saydi full wazz
Delete